আইফোন ‘৫ এস’-এর তথ্য ফাঁস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইফোনের নতুন সংস্করণ ‘আইফোন ৫এস’ তৈরি করছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। সম্প্রতি অনলাইনে আইফোন ৫এসের বেশ কিছু ছবি ফাঁস হয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।আইফোন ৫এসের ছবি ফাঁস করেছে ম্যাকরিউমারস নামের প্রযুক্তিবিষয়ক একটি ওয়েবসাইট। অ্যাপল থেকে ফাঁস হওয়া ছবি ও স্মার্টফোনের যন্ত্রাংশের বিশ্লেষণ করে প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, আইফোন ৫ সদৃশ হতে পারে আইফোন ৫এস। তবে আইফোন ৫ এর সঙ্গে আইফোন ৫এসের পার্থক্য থাকবে ব্যাটারি, ডিসপ্লে রেজুলেশন ও ক্যামেরার ক্ষেত্রে। এ ফোনে উন্নত রেজুলেশনের ক্যামেরা যুক্ত করতে পারে অ্যাপল।নতুন স্মার্টফোনে ব্যবহূত হবে আইওএসের নতুন সংস্করণ। অবশ্য, অ্যাপল এ প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। এদিকে, প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে খবর রটেছে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে নতুন স্মার্টফোন ও ট্যাব আনবে অ্যাপল।চীনের সংবাদপত্র কমার্শিয়াল টাইমস জানিয়েছে, সাশ্রয়ীদামের স্মার্টফোন ও ট্যাবলেট তৈরির দিকে ঝুঁকছে অ্যাপল। নতুন স্মার্টফোন ও ট্যাবলেট ছাড়াও নতুন প্রযুক্তির টেলিভিশন ও স্মার্ট হাতঘড়ি তৈরি করতে পারে প্রযুক্তি বিশ্বের অন্যতম সেরা প্রতিষ্ঠানটি।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, প্রযুক্তি বাজারে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে অ্যাপলকে। এ বছর বাজারের চাহিদা অনুযায়ী পণ্য তালিকায় বেশকিছু রদবদল করতে পারে অ্যাপল।