আইফোন: হাল আমলে মান্ধাতা চাল
জনপ্রিয় মোবাইল আইফোন সম্প্রতি নতুন মোবাইল টেলিফোন প্রযুক্তি বাজারে নিয়ে আসছে। এই প্রযুক্তি একই সঙ্গে মোবাইল ও টেলিফোনের কাজ করবে।আজ বুধবার ডেইলি মেইল অনলাইন জানিয়েছে, যারা এখনো পুরোনা ফ্যাশন প্রযুক্তির কথা ভাবে, তাদের জন্যেই আইফোন কোম্পানি হাল আমলে এই মান্ধাতা চালের কথা ভেবেছে।জানা গেছে, আইফোনটি একটি রিসিভারঅলা টেলিফোন সেটের সঙ্গে সংযুক্ত থাকায় এটি মোবাইল ফোন হিসেবে যেমন ব্যবহার করা যাবে, তেমনি পুরোনা আমলের টেলিফোন সেট হিসেবেও ব্যবহার করা যাবে। মোবাইলটি রিসিভারের সঙ্গে সংযুক্তির জন্য পুরোনা আমলের প্যাঁচানো তার ব্যবহার করা হয়েছে। আর রিসিভার রাখার জন্য আছে রিসিভার দোলনা। টেলিফোন সেটটিতে মোবাইলটি লম্বা বা আনুভূমিক—দুইভাবেই রাখা যাবে।যুক্তরাষ্ট্রের হ্যামাচার শেলমার অ্যান্ড কোম্পানিতে অনলাইনের মাধ্যমে এই আইফোনের আবেদন করা যাবে। প্রতিটি আইফোনের দাম পড়বে ৪০ পাউন্ড।প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানিয়েছেন, এটা আইফোনের একটা নতুন কাঠামো। যাতে আয়েশিভাবে আইফোনকে টেলিফোনের মতোই ব্যবহার করা যায়।টেলিফোন ছাড়াও আইফোনটিতে ই-মেইল, ইন্টারনেট, ক্যালেন্ডারসহ আইফোনের সব সুবিধাই রয়েছে।