আইফোনে এয়ারব্যাগ!
মোবাইল ফোন হাত থেকে পড়ে গেলে আত্মারাম খাঁচা ছাড়া হয়। গেল বুঝি এবার সাধের মোবাইলটা। কারো হাতে একটু দামী ফোন থাকলে সে তা ব্যবহার করবে কি, আতঙ্কেই অস্থির হয়ে থাকে। এই বুঝি গেল হাত থেকে পড়ে।এমন মানুষদের কথা চিন্তা করেই বিশ্বখ্যাত প্রযুক্তি নির্মাতা অ্যাপল তার আইফোনের পরবর্তী সংস্করণগুলোতে আঘাত নিরোধক সংযুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে ২০১০ সালেই অ্যাপল প্যাটেন্ট আবেদন করে রেখেছে। এতে আইফোনের ডিসপ্লে ও মূল অংশের ঠিক মাঝখানে একটি আঘাত প্রতিরোধক প্যাড সংযুক্ত করার কথা বলা হয়েছে। যাতে আঘাত বা হাত থেকে পড়ে গেলেও এর ভেতরের বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত না হয়। ব্যাপারটি অনেকটা এয়ারব্যাগ পদ্ধতির মতো। উল্লেখ্য, গত আগস্টে অ্যামাজনও মোবাইল ডিভাইসকে আঘাতের হাত থেকে রক্ষায় এয়ারব্যাগ পদ্ধতি সংযুক্ত করার প্যাটেন্টের জন্য আবেদন করেছে। এর মাধ্যমে পড়ে গেলে বা যেকোনো আঘাতে গাড়িতে থাকা এয়ারব্যাগ মতোই প্রতিরোধকটির বেরিয়ে আসার কথা বলা হয়েছে। সি-নেট