আইফোনে ঠান্ডা-গরমের সেন্সর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থার্মাল ইমেজিং ক্যামেরা
থার্মাল ইমেজিং ক্যামেরা

আইফোনকে থার্মাল ইমেজিং সেন্সরে রূপান্তরিত করতে পারে এমন একটি ক্যামেরা সেন্সর তৈরি করেছে যুক্তরাষ্ট্রের থার্মাল ইমেজিং ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ফ্লিয়ার সিস্টেমস। এই প্রথমবারের মতো এ ধরনের হিট সেন্সিং ক্যামেরা সাধারণের হাতে নাগালে আসছে। আইফোন ফাইভে এক্সেসরিজ হিসেবে এই ক্যামেরা ব্যবহার করা যাবে।
থার্মাল ইমেজিং ক্যামেরাকে (টিআইসি) ইনফ্রারেড ক্যামেরাও বলা হয়। এই যন্ত্রটি ছবির ক্ষেত্রে ইনফ্রারেড রেডিয়েশন ব্যবহার করে। সাধারণ ক্যামেরা যেভাবে দৃশ্যমান আলো ব্যবহার করে ছবি গঠন করে তেমনি ইনফ্রারেড রেডিয়েশন দিয়ে ছবি গঠন করে থার্মাল ক্যামেরা।

থার্মাল ক্যামেরাতে বিভিন্ন ধরনের ছবি তোলা যায়। পাইপের মধ্য দিয়ে গরম পানি প্রবাহিত করে কোথাও ফুটা হয়েছে কিনা তা পরীক্ষা করা যায়, কোথাও আগুন ঠিকমতো নিভেছে কিনা তা যাচাই করা যায় এমনকি অন্ধকারে কোনো প্রাণীর উপস্থিতি টের পেতেও এই ক্যামেরা কাজে লাগানো যায়।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগে এ ধরনের ক্যামেরা কিনতে হাজারো ডলার খরচ হতো। অ্যাপল স্টোরে এই পণ্যটি ৩৫০ মার্কিন ডলার দামে আগস্ট মাস থেকে পাওয়া যাবে।
ফ্লিয়ার সিস্টেমসের প্রধান নির্বাহী অ্যান্ডি টিচ বলেন, ‘সেলফোনের সক্ষমতা আরও বাড়াবে এই প্রযুক্তিটি।