আইফোনে দ্রুত চার্জ ফুরাচ্ছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইফোনে দ্রুত চার্জ শেষ করে ফেসবুক অ্যাপটি
আইফোনে দ্রুত চার্জ শেষ করে ফেসবুক অ্যাপটি

আইফোনে চার্জ দ্রুত শেষ হচ্ছে? এর জন্য দায়ী করতে পারেন ফেসবুককে। আইওএসের ফেসবুক অ্যাপ্লিকেশনটি সবচেয়ে বেশি চার্জ শেষ করে। ফেসবুক কর্তৃপক্ষও এ বিষয়টি জানে। ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, ব্যাটারি খেকো অ্যাপটি ঠিক করতে কাজ করছে তারা।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জোনাথান জিজারসকি ফেসবুকের অ্যাপটির কোড বিশ্লেষণ করে দেখেছেন, সক্রিয় না থাকলেও অ্যাপটি এর ব্র্যাক গ্রাউন্ডে আইফোনের জিপিএস ব্যবহার করে সব সময় ব্যবহারকারীর অবস্থান নজরদারি করতে থাকে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, যদি লোকেশন সেটিংস বন্ধ থাকে তাহলে এ সমস্যা হওয়ার কথা নয়। এটি বন্ধ থাকলে ব্র্যাক গ্রাউন্ডে অবস্থানগত তথ্য ফেসবুক সংগ্রহ করে না। লোকেশন হিস্ট্রি চালু থাকলেই কেবল ফেসবুক তথ্য সংগ্রহ করতে থাকে। এ জন্য দ্রুত ব্যাটারি শেষ হয়।