আইফোনে পাওয়া যাবে না ফ্ল্যাশ-প্রযুক্তি
অ্যাডোবির জনপ্রিয় ফ্ল্যাশ সফটওয়্যার ওয়েবসাইটের মাল্টিমিডিয়া, অ্যানিমেশন দেখার ক্ষেত্রে প্রয়োজন হয়। সার্চ ইঞ্জিন গুগলের মোবাইল ফোনের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের জন্য ফ্ল্যাশ-প্রযুক্তি সফটওয়্যার তৈরি করবে অ্যাডোবি। তাই প্রতিষ্ঠানটি অ্যাপলের স্পর্শকাতর ফোন আইফোন ও গান শোনার যন্ত্র আইপ্যাডের জন্য ফ্ল্যাশ সফটওয়্যার তৈরি করবে না। চলতি মাসে অ্যাডোবি ক্রিয়েটিভ সুইট-৫ নামে একটি প্রোগ্রাম ছাড়ে, যা আইফোনে ফ্ল্যাশ-সুবিধা দিতে সক্ষম। কিন্তু অ্যাপল আইফোন ও আইপ্যাডের প্রোগ্রাম তৈরির ক্ষেত্রে বিশেষ শর্ত জুড়ে দেওয়ায় অ্যাডোবি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। অ্যাডোবির প্রধান পণ্য ব্যবস্থাপক মাইক চেম্বারস বলেন, ‘আমাদের সামর্থ্য আছে আইফোন ও আইপ্যাডের জন্য ফ্ল্যাশ সফটওয়্যার তৈরি করার; তবে আমরা এ ব্যাপারে আলাদা কোনো কিছু করার কথা ভাবছি না।’ এ ব্যাপারে অ্যাপল কর্তৃপক্ষ জানায়, ফ্ল্যাশ প্লেয়ারটিকে স্বত্বযুক্ত আখ্যায়িত করে আইফোন ও আইপ্যাডের জন্য উন্মুক্ত প্রোগ্রাম তৈরির আহ্বান জানায়। —বিবিসি