আইফোনে বেড়েছে ফেসবুক ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইফোনে ফেসবুকের প্রোগ্রাম ব্যবহারকারীর সংখ্যা এখন প্রচুর। মাসে ১০ কোটিরও বেশি মানুষ এখন আইফোনের ফেসবুক ব্যবহার করে। তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট খবরাখবর প্রকাশ করে এমন একটি প্রতিষ্ঠান রেডমন্ড পাই তার ব্লগে সাম্প্রতিক একটি প্রতিবেদনে এমনটি দাবি করেছে। এতে বলা হয়, সারা বিশ্বে ১৫ কোটিরও বেশি মানুষ তাদের মোবাইল ডিভাইস থেকে সক্রিয়ভাবে ফেসবুক ব্যবহার করে। এর মধ্যে ১০ কোটিরও বেশি মানুষ আইফোন থেকে সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইটটি ব্যবহার করে। দ্য ফেসবুক এফেক্টের লেখক ডেভিড কারকপ্যাট্রিক বলেন, সঠিক সংখ্যাটি আমি জানি না। তবে এটুকু বলতে পারি, ফেসবুক ব্যবহারকারীদের অর্ধেক আইফোন থেকে ফেইসবুক ব্যবহার করে। গত সপ্তাহে আইফোনের জন্য ফেসবুকের নতুন ৩ দশমিক ২ সংস্করণ অ্যাপলের স্টোরগুলোয় পাঠানো হয়েছে। নতুন এই সংস্করণে অনেক নতুন নতুন ফিচার রয়েছে, যা ব্যবহার করে গ্রাহকেরা ব্যাপক আনন্দ পাবে বলে ফেইসবুক কর্তৃপক্ষ ধারণা করছে। এসব প্রোগ্রামের মধ্যে একটির নাম হচ্ছে ‘প্লেসেস’। প্লেসেসে যে কেউ গ্লোবাল পজিশনিং সিস্টেম ব্যবহার করে বন্ধু যে স্থানে আছে সে স্থানের ছবি দেখতে পারবে। এ ছাড়া যুক্ত হয়েছে আরও অনেক আকর্ষণীয় ফিচার। —ইয়াহু নিউজ অবলম্বনে রোকেয়া রহমান