আইফোনে লেন্স পরিবর্তন করা যাবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপলের স্মার্টফোনে লেন্স পরিবর্তন করার প্রযুক্তি যুক্ত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিসে আইফোনে পরিবর্তনযোগ্য লেন্স প্রযুক্তিবিষয়ক একটি পেটেন্ট আবেদন করেছে প্রতিষ্ঠানটি। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এই তথ্য জানিয়েছে। অ্যাপল পেটেন্ট আবেদনে উল্লেখ করেছে, আইফোনের পেছনে একটি স্থানান্তরযোগ্য ইলেকট্রনিক যন্ত্র বসানো হবে। এই যন্ত্রে বিভিন্ন ধরনের লেন্স যুক্ত করা যাবে।আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আইফোনে নতুন নকশা করা হবে, যাতে ব্যবহারকারী তাঁদের পছন্দের বিভিন্ন লেন্স ব্যবহার করে ছবি তুলতে পারবেন। এটি স্মার্টফোনের পেছনে ক্যামেরার চোখ হিসেবে কাজ করবে।