আইফোনে হোম বাটন থাকবে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোম বাটন ছাড়া আইফোন কল্পনা করতে পারেন? ছবি: এএফপি।
হোম বাটন ছাড়া আইফোন কল্পনা করতে পারেন? ছবি: এএফপি।

নতুন আইফোন নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে। তবে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমসের বরাতে এএফপি জানিয়েছে সম্ভাব্য পরবর্তী আইফোন নিয়ে বিস্ময়কর খবরটি। পরবর্তী আইফোনে নাকি আইফোনের আইকনিক হোম বাটনই থাকছে না!
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেক রাডারের তথ্য অনুযায়ী, আগামী বছরে আইফোন ৭ বাজারে আনবে অ্যাপল। নতুন এই আইফোন হবে বর্তমানে বাজারে থাকা আইফোন ৬ এসের চেয়ে হালকা-পাতলা।
এএফপি জানিয়েছে, নতুন আইফোনের ফিচার হবে ইন্টিগ্রেটেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা হোম বাটনের বিকল্প হতে পারে। তাইওয়ানের ইন্টিগ্রেটেড সার্কিট ডিজাইন শিল্পের সূত্র এই তথ্য জানিয়েছে। ডিজিটাইসকে ওই সূত্র জানিয়েছে, অত্যন্ত পাতলা ও হালকা আইফোনে কোনো হোম বাটন থাকবে না।
বর্তমানে বাজারে থাকা আইফোনের ৬ এর দুটি মডেল গত বছরের ৯ সেপ্টেম্বর ঘোষণা করা হয় এবং এর দশদিন পর বাজারে আসে। ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর অ্যাপল উন্মুক্ত করে আইফোন ৫সি ও আইফোন ৫ এস। ২০ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হয় ওই দুটি মডেলের আইফোন।