আইফোনের কাছে মামলায় হারল অ্যাপল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আইফোন’ বলতে অ্যাপলের স্মার্টফোনকেই বোঝায়, তবে ‘আইফোন’ নামে মেক্সিকোতে একটি টেলিযোগাযোগভিত্তিক প্রতিষ্ঠানও রয়েছে। অ্যাপলের স্মার্টফোন ও প্রতিষ্ঠানটির নামের ইংরেজি বানানের পার্থক্য থাকলেও উচ্চারণে তা একই রকম। সম্প্রতি ‘আইফোন’ নাম সংক্রান্ত মামলায় মেক্সিকোর আইফোনের কাছে কাছে হেরে গেছে অ্যাপল।২০০৯ সালে অ্যাপলের বিরুদ্ধে মেক্সিকোর আদালতে তথ্য-যোগাযোগভিত্তিক প্রতিষ্ঠান ‘আইফোন’ মামলা করেছিল। অভিযোগ ছিল, অ্যাপলের ব্যবহূত আইফোন নামটি মেক্সিকোর প্রতিষ্ঠানটি ট্রেডমার্ক লঙ্ঘন করেছে। আদালত রায় দিয়েছেন, মেক্সিকোর প্রতিষ্ঠান ‘আইফোন’ নামটি ব্যবহার করতে পারবে আর মামলায় হেরে যাওয়ায় জরিমানা দিতে হবে অ্যাপলকে। এক খবরে এ তথ্য জানিয়েছে লস অ্যাঞ্জেলেস টাইমস।মেক্সিকোর প্রতিষ্ঠান ‘আইফোন’ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ২০০৯ সালে করা মামলার সাম্প্রতিক এক রায়ে অ্যাপলের ‘আইফোন’ নামটির দাবি নাকচ করে দিয়েছেন আদালত। অ্যাপলের ব্যবহার করা আইফোন নামটির সঙ্গে টেলিযোগাযোগভিত্তিক প্রতিষ্ঠান ‘আইফোন’ নামটির উচ্চারণ এক রকম হওয়াতেই এ মামলা করা হয়েছিল।উল্লেখ্য, ২০০৭ সাল থেকে মেক্সিকোতে আইফোন নামটি ব্যবহার করছে অ্যাপল। ২০১১ সালে ‘আইফোন’ নামটি পেটেন্ট করার তথ্য জানিয়েছিল মেক্সিকোর প্রতিষ্ঠানটি।