আইফোনের জন্য এখনই লাইনে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউ ইয়র্ক সিটির ফিফথ এভিনিউতে নতুন আইফোনের জন্য লাইন শুরু। ছবি: টুইটার থেকে
নিউ ইয়র্ক সিটির ফিফথ এভিনিউতে নতুন আইফোনের জন্য লাইন শুরু। ছবি: টুইটার থেকে

কবে আসবে আইফোন ৬? প্রতীক্ষার প্রহর গুনছেন অনেকে। অথচ অ্যাপল আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ঘোষণাও দেয়নি। তবুও নিউ ইয়র্ক সিটির ফিফথ এভিনিউতে মানুষের লাইন দেওয়া শুরু হয়ে গেছে।

অ্যাপল ৯ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। অনেকেই ধারণা করছেন ওইদিন আইফোন ৬ এর ঘোষণা আসবে। কিন্তু আইফোন বিক্রি শুরু হতে তো আরও দেরি। ঘোষণা দেওয়ার পরও ১০ দিন অপেক্ষা করতে হবে। সব মিলিয়ে আরও ১৪ দিনের অপেক্ষা। কিন্তু তাতে কী? উত্সাহী মানুষ আগে-ভাগেই জায়গা দখল করে নিতে শুরু করেছেন। ৩ সেপ্টেম্বর বুধবার টুইটারে ড্যান বেন্টন নামের এক প্রযুক্তি বিনিয়োগকারী মানুষের লাইনে দাড়ানোর ছবি পোস্ট করেছেন।

অ্যাপল স্টোরের সামনে অপেক্ষায় প্রহন গুনছেন। কিন্তু কীসের জন্য তারা যানেন না! ছবি: সিএনবিসির সৌজন্যে
অ্যাপল স্টোরের সামনে অপেক্ষায় প্রহন গুনছেন। কিন্তু কীসের জন্য তারা যানেন না! ছবি: সিএনবিসির সৌজন্যে

সিএনবিসি ওয়েবসাইটেও প্রকাশিত হচ্ছে আইফোনের অপেক্ষায় থাকা মানুষের ছবি। এত আগে-ভাগে মানুষের সারি সম্পর্কে নিশ্চিত হতে অ্যাপল স্টোরের এক কর্মকর্তার কাছে তথ্য জানতে চেয়েছিল প্রযুক্তি ও ব্যবসা বিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার। অ্যাপলের ওই কর্মকর্তা বলেছেন, ‘বাইরে তারা অপেক্ষা করছেন দেখছি। কিন্তু তারা যে কীসের জন্য অপেক্ষা করছেন সেটা তারা জানেনই না।’

অ্যাপলের কর্মকর্তা বলেন, ‘আমরা এখনও কোনো কিছুর ঘোষণাই তো দিইনি।’
বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, ৯ সেপ্টেম্বর দুটি মডেলের আইফোন৬ বাজারে আনার ঘোষণা দেবে অ্যাপল। এই দুটি স্মার্টফোনের স্ক্রিন বর্তমানে বাজারে থাকা আইফোনের তুলনায় আরও বেশি টেকসই হবে।