আইফোনের জন্য ফ্ল্যাশ ড্রাইভ বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইওএসচালিত ডিভাইসের জন্য পিএনওয়াই ব্র্যান্ডের ডুয়োলিংক অন দ্যা গো ইউএসবি ৩২ জিবি ফ্ল্যাশ ড্রাইভ বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস। আইফোন কিংবা আইপ্যাডের মেমোরিতে অনেক ফাইল জমে যাওয়ার ফলে অনেকেই নতুন ফাইল রাখতে সমস্যায় পড়েন কিংবা পুরোনো ফাইল মুছে দিতে বাধ্য হন।
স্মার্ট টেকনোলজিস সূত্রে জানা গেছে, এ ফ্ল্যাশ ড্রাইভ ব্যবহারের মাধ্যমে আইফোন কিংবা আইপ্যাডে সরাসরি ভিডিও ও অডিও চালাতে পারবেন।
আইফোন, আইপ্যাডের পাশাপাশি ম্যাক কম্পিউটার ও উইন্ডোজচালিত কম্পিউটারেও ব্যবহার করা যাবে এই ফ্ল্যাশ ড্রাইভটি।
এই ফ্ল্যাশ ড্রাইভের দাম চার হাজার ৩৫০ টাকা।