আইফোনের পরেই অপো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের দিক থেকে অ্যাপলের পরেই উঠে এসেছে চীনা ব্র্যান্ড অপোর স্মার্টফোন। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চ গ্রুপের জুলাই মাসের হিসাবে, অ্যাপলের তৈরি আইফোন ৭ ও ৭ প্লাসের পরেই জায়গা করে নিয়েছে অপোর আর ১১ এবং অপো ৫৭ মডেলের স্মার্টফোন দুটি। তালিকার পঞ্চম স্থানে রয়েছে গ্যালাক্সি এস ৮। এরপরে রয়েছ শাওমির নোট ফোরএক্স, স্যামসাংয়ের এস ৮ প্লাস, অ্যাপলের আইফোন ৬, স্যামসাং গ্যালাক্সি জে ৭ প্রাইম ও স্যামসাং এ৫।

অপো বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই মাসে বিশ্ববাজারে অপো আর ১১ এবং অপো ৫৭ স্মার্টফোন বিক্রির দিক থেকে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছে। প্রযুক্তি বিশ্বের ব্যাপক বিবর্তন ঘটছে। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার কারণে দ্রুতগতির স্মার্টফোন গুরুত্ব পাচ্ছে সবচেয়ে বেশি। ফলে প্রতিষ্ঠানগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। গ্রাহকবান্ধব ও সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন তৈরির চেষ্টা চলছে। নকশা ও গ্রাহকবান্ধব ফিচারের কারণে অপোর স্মার্টফোন পছন্দ করেন ক্রেতারা। অপো এ৫৭ বাংলাদেশের বাজারে সোনালী ও কালো পাওয়া যায়। এর দাম ২০ হাজার ৫০০ টাকা।