আইফোনের সঙ্গে নতুন এয়ারফোন! (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রযুক্তি বিশেষজ্ঞরা ধারণা করছেন, চলতি মাসেই অ্যাপল নতুন সংস্করণের আইফোনের ঘোষণা দিতে পারে। ‘আইফোন ৫’ নামের নতুন সংস্করণটির সঙ্গে নতুন নকশার এয়ারফোনও বাজারে আনতে পারে অ্যাপল। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।অ্যাপলের তৈরি নতুন এয়ারফোনের খবর প্রকাশ করেছে ‘টিয়েনহট’ নামের ভিয়েতনামের প্রযুক্তি বিষয়ক একটি ওয়েবসাইট। এ ওয়েবসাইটে অ্যাপলের সম্ভাব্য এই এয়ারফোনটির ছবিও প্রকাশিত হয়েছে।টিয়েনহটের তথ্য অনুসারে, ২০০৮ সালে এয়ারফোনে সর্বশেষ পরিবর্তন এনেছিল অ্যাপল। আইফোন ৫-এর সঙ্গে নতুন যে এয়ারফোন বাজারে আসবে তা তৈরি হচ্ছে ভিয়েতনামের ফক্সকন প্লান্টে। এয়ারফোনের সঙ্গে থাকা তারটিতে লেখা রয়েছে, ‘অ্যাপলের নকশা করা, ভিয়েতনামে বিভিন্ন অংশ জোড়া দেওয়া’। সাদা রঙের এই এয়ারফোন এমনভাবে নকশা করা হয়েছে যাতে তা ব্যবহার বান্ধব হয়।