আইবিএমের চেয়ারম্যান হলেন ভার্জিনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শতবর্ষী প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনসের (আইবিএম) চেয়ারম্যান হলেন ভার্জিনিয়া রোমেট্টি। সম্প্রতি আইবিএমের পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নেয়। আগামী ১ অক্টোবর থেকে নতুন এ দায়িত্ব পালন করবে ভার্জেনিয়া। এর আগে তিনি আইবিএমের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছিলেন। ১৯৮১ সালে আইবিএমের সঙ্গে যুক্ত হওয়া ভার্জেনিয়া চলতি বছরের জানুয়ারিতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব পান। —এএফপি