আইভি ব্রিজ প্রসেসরযুক্ত ল্যাপটপ বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনটেলের আইভি ব্রিজ প্রসেসরযুক্ত ল্যাপটপ এখন বাজারে পাওয়া যাচ্ছে। এইচপি বর্্যান্ডের প্যাভিলিয়ন ডিভি৪-৫০১২টিএক্স মডেলের এই ল্যাপটপটি প্রথমবারের মতো বাজারে এসেছে। শক্তিশালী এই ল্যাপটপটিতে রয়েছে ইনটেল কোর আই ৭ প্রসেসর, ৭৫০ গিগাবাইট হার্ডডিস্ক, ৪ গিগাবাইট ডিডিআর ৩ র্যাম-সুবিধা।১৪ ইঞ্চি এলইডি ডিসপ্লের এই ল্যাপটপটিতে সুবিধা হিসেবে আরও রয়েছে এনভিডিয়ার তৈরি ২ গিগাবাইট গ্রাফিকস কার্ড, বিটস অডিও প্রযুক্তি, কুল সেন্স ও এনার্জি স্টার প্রযুক্তি। নির্মাতা প্রতিষ্ঠান এইচপির ওয়েবসাইটের রিভিউ অনুসারে, গেম খেললেও সহজে এ ল্যাপটপটি গরম হয় না পাশাপাশি এটি কম শক্তি খরচ করে।এক বছরের বিক্রোয়োত্তর সেবা পাওয়া যাবে ল্যাপটপটি কিনলে। দাম পড়বে ৮৭ হাজার টাকা। প্যাভিলিয়ন ডিভি৪-৫০১২টিএক্স মডেলের এই ল্যাপটপটির জন্য আরও তথ্য জানতে ০১৭৩০৭০১৯১০ নম্বরে যোগাযোগ করতে পারেন।