আইসক্রিম স্যান্ডউইচের পর জেলি বিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণের নাম ‘জেলি বিন’। আইসক্রিম স্যান্ডউইচ পর অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণ হিসেবে জেলি বিন উন্মুক্ত করছে গুগল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, ‘গুগল প্লে’ নামে গুগলের অ্যাপ্লিকেশন স্টোরে গ্যালাক্সি নেক্সাস এইচএসপিএ+ নামের মোবাইলটির সঙ্গে জেলি বিন সংস্করণটির তথ্য দিয়েছে গুগল। গুগল অ্যান্ড্রয়েড ৪.১ সংস্করণটির নাম দিয়েছে জেলি বিন। এর আগে অ্যান্ড্রয়েড ৫.০ সংস্করণটির নাম জেলি বিন হতে পারে বলে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটে গুজব ছড়িয়েছিল।চলতি মাসের ২৭ তারিখ থেকে সানফ্রান্সিসকোতে শুরু হবে গুগল আই/ও সম্মেলন। এই সম্মেলনে জেলি বিন বিষয়ে বিস্তারিত জানাতে পারে গুগল।উল্লেখ্য, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণের (৪.০) নাম আইসক্রিম স্যান্ডউইচ। এর আগে অ্যান্ড্রয়েডের অন্যান্য সংস্করণের নাম জিঞ্জারব্রেড ও হানিকম্ব রেখেছিল গুগল। জেলি বিনের পরবর্তী সংস্করণ হতে পারে ‘কি লেমন পাই’।