আইসিটি অবকাঠামো তৈরিতে যৌথভাবে কাজ করবে বিশ্বব্যাংক ও আইসিটি বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ কামাল আহমদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদের দ্বিপক্ষীয় বৈঠক
ছবি: সংগৃহীত

আইসিটি খাতের অবকাঠামো বিনির্মাণে বাংলাদেশকে সহায়তা করবে বিশ্বব্যাংক। অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করবে আন্তর্জাতিক সংস্থাটি।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ কামাল আহমদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

আইসিটি বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ন্যানোটেক, ফিনটেক, স্টার্টআপ ইকোসিস্টেম, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণা উন্নয়নের জন্য এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু নিয়ে যৌথভাবে কাজ হবে। এ ছাড়া ইনোভেশন হাব প্রতিষ্ঠা করা, বাংলাদেশ হাইটেক পার্ক, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের জন্য বিদেশি বিনিয়োগ আনাসহ বিভিন্নভাবে আইসিটি খাতে সহায়তা দিতে কাজ করবে বিশ্বব্যাংক।