আইসিটি অ্যাওয়ার্ডসের বিগ ডেটা অ্যানালাইটিকসে চ্যাম্পিয়ন রেডিসন ডিজিটাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসিটি অ্যাওয়ার্ডসের বিগ ডেটা অ্যানালাইটিকসে চ্যাম্পিয়ন রেডিসন ডিজিটাল
ছবি: বিজ্ঞপ্তি

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০২০–এর বিগ ডেটা অ্যানালাইটিকস বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড। চলমান বৈশ্বিক করোনা মহামারির জন্য এবারের বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০২০ ভিন্নভাবে আয়োজন করা হয়।

রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড ২০১৮ সালেও বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসে চ্যাম্পিয়ন হয়েছিল। এ ছাড়া বাংলাদেশ আইসিটি এক্সপ্রো-২০১৭ ফ্রিল্যান্সারদের জাতীয় সম্মেলনে ১৭টি বিশেষ সম্মাননার মধ্যে সাতটিই পেয়েছিল রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের প্রশিক্ষণার্থীরা।

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০২০-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল রোববার বিকেলে আরটিভিতে সম্প্রচারিত হয়। এবার ৩৬টি ক্যাটাগরিতে ৫৯ জন প্রতিযোগীকে সম্মানিত করার পাশাপাশি বিচারক ও আয়োজক কমিটির সদস্যদেরও সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও বিশেষ অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর ও বেসিসের পরিচালকেরা।
রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যক্তি, ছাত্র, উদ্যোক্তা, এসএমই এবং বাংলাদেশে পরিচালিত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অসাধারণ কৃতিত্বে স্বীকৃতি প্রদানের জন্য বেসিসসহ তথ্যপ্রযুক্তি খাতসংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। বিজ্ঞপ্তি