আইসিটি ও কম্পিউটার শিক্ষা নিয়ে সেমিনার
ঢাকায় ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং আইসিটি এডুকেশন ফাউন্ডেশনের সহযোগিতায় ‘জাতীয় উন্নয়নে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং কম্পিউটার শিক্ষার গুরুত্ব ও উচ্চমাধ্যমিক স্তরের প্রত্যাশিত সিলেবাস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ সেমিনারে বক্তব্য দেন ডিসিসিআই সভাপতি মো. সবুর খান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম লুৎফর রহমান, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি মো. মাহফুজুল ইসলাম, এফবিসিসিআইয়ের পরিচালক শাফকাত হায়দারসহ অনেকে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান। সেমিনারে বক্তারা বলেন, উচ্চমাধ্যমিক স্তরে কম্পিউটার শিক্ষা বাদ দিয়ে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব নয়, তাই ‘কম্পিউটার শিক্ষার’ পুনর্বহাল জরুরি। বর্তমান পাঠ্যসূচিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির পরিচিতি, ই-কমার্স, সরকারের ই-সার্ভিস বিষয়গুলো অন্তর্ভুক্ত করলেভালো হয়। —বিজ্ঞপ্তি