আইসিটি নীতিমালার প্রতিফলন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জাতীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) নীতিমালার প্রতিফলন ঘটেনি। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী ইন্টারনেট এখন মানবাধিকারের পর্যায়ে পড়ে। অথচ প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর ১৫ শতাংশ কর মওকুফ করা হয়নি। আইসিটি নীতিমালা অনুযায়ী এ শিল্পের উন্নয়নের জন্য ৭০০ কোটি টাকার তহবিল কথা বলা হলেও বাজেটে এর কোনো বরাদ্দ নেই।গতকাল মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আইসিটি জার্নালিস্টস ফোরাম (বিআইজেএফ) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, সরকার একদিকে ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলছে, আর এটি বাধাগ্রস্ত করতে ফাইবার অপটিক কেবলের কর ৩ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করা হয়েছে। বাজেটের সমালোচনা করে বেশির ভাগ বক্তা বলেন, তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নতির জন্য ২০১৮ সাল পর্যন্ত কর অবকাশের যে দাবি করা হয়েছিলেন, তা মাত্র ২০১৩ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তে এই শিল্প বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তাঁরা। তথ্যপ্রযুক্তিকে আলাদা একটি সার্ভিস কোড প্রদান এবং আইসিটি ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে একটি মন্ত্রণালয়ের আনাসহ নানা দাবি তুলে ধরেন বক্তারা। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘বাজেট নিয়ে আপনাদের বিভিন্ন দাবি আমরা বিবেচনা করে দেখব। বাজেট পাসের আগে এসব বিষয় দ্রুত সমাধান করার কথা সংসদে উত্থাপন করা হবে।’গোলটেবিল বৈঠকে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার, সাবেক সভাপতি মো. সবুর খান, অ্যাসোসিওর উপসভাপতি আবদুল্লাহ এইচ কাফি, আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আক্তারুজ্জামান, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, জিপি আইটির হেড অব বিজনেস আলতাফ হোসেন, আইসিটি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান, বিআইজেএফের সভাপতি মো. কাওছার উদ্দিনসহ অনেকে আলোচনা করেন। —মোছাব্বের হোসেন