আইসিটি মন্ত্রীর সঙ্গে মাইক্রোসফট প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীর্ষ সফটওয়্যার মাইক্রোসফট করপোরেশনের দক্ষিণ-পূর্ব এশিয়ার সভাপতি জেমি হারপারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদের সঙ্গে ঢাকায় তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে। এ সময় মন্ত্রী বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতের অর্জনের কথা তুলে ধরে এ খাতকে আরও এগিয়ে নিতে মাইক্রোসফটের সহযোগিতা প্রত্যাশা করেন। সাক্ষাৎকালে জিম হারপার বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সাফল্য দেশের জন্য খ্যাতি, গৌরব ও সমৃদ্ধি নিয়ে এসেছে। এ ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করতে পারলে মাইক্রোসফট আনন্দিত হবে। —বিজ্ঞপ্তি