আইসিটি মেলার জন্য উদ্ভাবনী প্রকল্প আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩ থেকে ৫ মার্চ হবে ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬’। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এ মেলায় কম্পিউটার খাতে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরা হবে। প্রদর্শনী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তিনটি বিভাগে তথ্যপ্রযুক্তি বিষয়ে উদ্ভাবনী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতি বিভাগে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ পাঁচটি প্রকল্প জমা দেওয়া যাবে। রোবোটিকস, স্মার্ট ও এমবেডেড সিস্টেম এবং কন্ট্রোল ও ইলেকট্রনিকস—এ তিনটি বিভাগে পুরস্কার দেওয়া হবে এবং নির্বাচিত প্রকল্পগুলো মেলায় দেখানো হবে। রাজধানীর বিসিএস কার্যালয়ে ২০ ফেব্রুয়ারি বিকেল পাঁচটার মধ্যে প্রকল্প জমা দিতে হবে। ফোন: ৯৬৭১৩৪২।
বিজ্ঞপ্তি