আইসিটিমন্ত্রীর সঙ্গে দেখা করল আইটিডিএফ প্রতিনিধিদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রীর সঙ্গে গতকাল রোববার দেখা করেছে ইনফরমেশন টেকনোলজি ডেভেলপমেন্ট ফোরামের (আইটিডিএফ) একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে মন্ত্রী আইটিডিএফের বিভিন্ন কার্যক্রমের কথা শোনেন এবং স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির প্রসারে বিভিন্ন কার্যক্রমের পরামর্শ দেন। প্রতিনিধিদলে ছিলেন আইটিডিএফের সভাপতি আরিফুল হাসান, ঢাকা ফোরামের প্রধান আহাম্মদ করিম, ফরিদপুর ফোরামের প্রধান আরশাদ আলী ও চট্টগ্রাম ফোরামের প্রধান মো. রেজাউল করিম। —বিজ্ঞপ্তি