আইসিটির ব্যবহারিক বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লেখক: মোহাম্মদ আনিসুল ইসলাম দাম: ৮৫ টাকা পৃষ্ঠা সংখ্যা: ১২০ প্রকাশক: হাসান বুক হাউজ, ঢাকা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) এ যুগের সঙ্গে তাল মেলাতে শিক্ষার্থীদেরও জানতে হবে এ বিষয় সম্পর্কে। বিদ্যালয় পর্যায় থেকে শুরু করে কলেজের শিক্ষার্থীদের এসব বিষয় জানাতে ইতিমধ্যে পাঠ্যসূচিতে স্থান পেয়েছে আইসিটি। একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ব্যবহারিক তথ্য ও যোগাযোগপ্রযুক্তির নানা বিষয় নিয়ে প্রকাশিত হয়েছে ব্যবহারিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটি। লিখেছেন মোহাম্মদ আনিসুল ইসলাম।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত বইটিতে আইসিটির ব্যবহারে নৈতিকতা নিয়েও আলোচনা করা হয়েছে। বইটিতে ৩৭টি পরীক্ষণের মাধ্যমে তুলে ধরা হয়েছে ব্যবহূত হার্ডওয়ার, সফটওয়্যার, প্রোগ্রামের কার্যপদ্ধতি, ফলাফল বিশ্লেষণ ইত্যাদি। পরীক্ষণের বিষয়ের সঙ্গে কিছু ছবিও আছে। আছে প্রোগ্রামের প্রোগ্রামিং সংকেতও।
এ ছাড়া রয়েছে এইচটিএমএল ট্যাগ, ওয়েব পেজ তৈরি, ওয়েবে লেখাকে উপস্থাপন পদ্ধতি, নানা আকৃতির ফন্ট নির্বাচন পদ্ধতি, হাইপারলিংক, ছবি যোগ করার পদ্ধতি, উপ-তালিকা ব্যবহারের পদ্ধতি ইত্যাদি। শিক্ষার্থীদের জন্য লেখা বইটি তথ্যপ্রযুক্তির নানা বিষয় জানতেও সাহায্য করবে। —রাহিতুল ইসলাম