আইসিসির সংসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

ধরে নিই ক্রিকেট দুনিয়ায় আইসিসি হলো পরিবারের প্রধান। টেস্ট দলগুলো হলো পরিবারের সদস্য। এই পরিবারের তিন জমিদার সদস্য সবাইকে শাসন করতে চাইছে। তাতে কী দাঁড়াবে শেষমেশ?
 আইসিসি যেন হিন্দি সিরিয়ালের চিরচেনা শাশুড়ি। যে সন্তান সংসারে বেশি টাকা দেয়, তার বউকে আদর-আপ্যায়ন করে মাথায় তুলে রাখে। যে সন্তান কম টাকা দেয়, তার বউকে খাটিয়ে মারে!
 সংসারে সবচেয়ে মেধাবীজনকে সবাই সমীহ করে। তাই ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ছায়া মাড়াতে চায়না বাংলাদেশের।
 তিন জমিদারের কর্মকাণ্ডের দর্শন হবে—আমরা আমরাই ক্রিকেট।
 টেস্ট পরিবারের দশটি দল আইসিসির বাচ্চার মতো। প্রথম তিন দল বাচ্চাদের চেয়ে বাচ্চা। তাই আইসিসিকে পুতুল বানিয়ে খেলছে। সন্তানদের এমন চাহিদা ফেলতে পারে
কোন বাবা?
 ভারত সংসার চায় না। কারণ, এখানে ভারতের উঠান ছাড়াও আরও উঠান আছে। অন্যের উঠান ভারতের ভাল্লাগে না, সেখানে তাদের সবাই পরাজিত করে। তারা চায়, পরিবারের একটিই উঠান থাকুক। আর সেটা তাদের। তাই কম উঠান পাওয়ার আশায় সে দুই দলের সঙ্গে চুক্তি করেছে।