আউট অব দ্য ইনবক্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রেন্ডলিস্টে নতুন অ্যাড হওয়া দুজন ছেলের মধ্যে যেভাবে কথা হয়—

প্রথম ছেলে: হাই!

দ্বিতীয় ছেলে: হ্যালো।

প্রথম ছেলে: কেমন আছেন?

দ্বিতীয় ছেলে: ভালো, আপনি?

প্রথম ছেলে: জি, ভালো।

দ্বিতীয় ছেলে: হুম্...

(কথাবার্তা শেষ)

.
.

ফ্রেন্ডলিস্টে নতুন অ্যাড হওয়া দুজন ছেলে ও মেয়ের মধ্যে যেভাবে কথা হয়—
ছেলে: হাই!
মেয়ে: হ্যালো।
ছেলে: কেমন আছেন?
মেয়ে: ভালো না!
ছেলে: কেন, কী হয়েছে?
মেয়ে: মন খারাপ...
ছেলে: কী কারণে মন খারাপ, জানতে পারি?
মেয়ে: আজকের সেলফিগুলো কেন জানি ভালো হচ্ছে না একটুও...এখন আমার কী হবে! ফেসবুকে কী আপ করব!
ছেলে: ওহ্‌! আচ্ছা, আপনার মন খারাপ থাকলে কী করেন?
মেয়ে: উম্‌...আমার মন খারাপ থাকলে গান শুনি, মুভি দেখি আর ছাদে বসে থাকি।
ছেলে: বাহ্‌, দারুণ তো! 

মেয়ে: আচ্ছা, আপনার কি কখনো মন খারাপ থাকে?

ছেলে: হ্যাঁ, থাকে তো!

মেয়ে: আপনার মন খারাপ থাকলে কী করেন?

(এভাবে চলবে...চলতেই থাকবে!)

কায়েস কাওসার