আউটসোর্সিং কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে খুলনায় শুরু হয়েছে ১২ পর্বের বছরব্যাপী কর্মশালা। প্রতি মাসে দুই দিন করে প্রতিটি পর্ব পরিচালিত হবে। সম্প্রতি ইলাক্স মিলনায়তনে শেষ হলো বছরব্যাপী আয়োজনের প্রথম পর্ব। দুই দিনের এ কর্মশালায় প্রথম পর্বের উদ্বোধন করেন নাগরিক ফোরাম খুলনার সভাপতি শেখ আবদুল কাইয়ুম। সভাপতিত্ব করেন ইলাক্সের অধ্যক্ষ এম এ কাইয়ুম।কর্মশালায় প্রায় ৮০ জন অংশগ্রহণ করেন। কর্মশালা পরিচালনা করেন আউটসোর্সিংয়ের মুক্ত পেশাজীবী (ফ্রিল্যান্সার) মামুনুর রশিদ, ইলাক্স ওএসএন সভাপতি নিয়ামুল হাসান ও নাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের খুলনা বিভাগীয় ইনচার্জ মো. মনিরুল ইসলাম, তথ্যপ্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবু বকর। —বিজ্ঞপ্তি