আউটসোর্সিং কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসিসের প্রশিক্ষণপ্রতিষ্ঠান বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টে (বিআইটিএম) আউটসোর্সিংবিষয়ক দুই দিনের কর্মশালা গতকাল শনিবার শেষ হয়েছে। অনলাইন নিবন্ধনের মাধ্যমে নির্বাচিত ৩২ জন সরকারি চাকরিজীবী, ব্যাংক কর্মকর্তা, শিক্ষার্থী, গৃহিণীসহ বিভিন্ন পেশার মানুষ এতে অংশ নেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ডের বিচারক আল-আমীন চৌধুরী ও সামাজিক মাধ্যম বিশেষজ্ঞ মশিউর মন্টি।

কর্মশালায় ফ্রিল্যান্স-আউটসোর্সিং কী, লেনদেনপদ্ধতি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালা শেষে সনদপত্র বিতরণ করেন বেসিসের নির্বাহী পরিচালক সামি আহমেদ।—বিজ্ঞপ্তি