আউটসোর্সিং শুরু করার বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আউটসোর্সিং: শুরুটা যেভাবে এবং শুরু করার পর\ লেখক: মো. আমিনুর রহমান\ দাম: ১৩৫ টাকা\ পৃষ্ঠা: ৯৬\ প্রকাশক: তাম্রলিপি, ঢাকা\ বর্তমানে আউটসোর্সিং বেশ জনপ্রিয় তরুণদের মধ্যে। আউটসোর্সিং শেখার বেশ কিছু বিষয় জানা জরুরি। এ ছাড়া কাজ জেনে কীভাবে করতে হবে, সেটিও জানা দরকার। আউটসোর্সিংয়ের এমন সব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে প্রকাশিত হয়েছে আউটসোর্সিং: শুরুটা যেভাবে এবং শুরু করার পর বইটি। বইটি লিখেছেন মো. আমিনুর রহমান। ১৯ অধ্যায়ের বইটিতে পূর্ণাঙ্গভাবে আউটসোর্সিংয়ের বিস্তারিত আলোচনা করা হয়েছে। রয়েছে প্রয়োজনীয় ছবি। বইটি থেকে জানা যাবে আউটসোর্সিং শুরু করতে হবে কীভাবে, কোথায় কাজ পাওয়া যাবে, কোন কাজের কী যোগ্যতা লাগে, কীভাবে জনপ্রিয় মার্কেটপ্লেস ওডেস্কে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে কাজের জন্য আবেদন করবেন, ইন্টারভিউ হয় কীভাবে, অর্থ উত্তোলন করবেন কীভাবে, কীভাবে কোম্পানি দেবেন, কোম্পানির পেমেন্ট মেথড ভেরিফাই করবেন, কনট্রাক্টরকে হায়ার করবেন কীভাবে, কনট্রাক্টরকে পেমেন্ট দেবেন কোথা থেকে, সমস্যার সমাধান পাবেন কোথায়, সহজে কাজ পাওয়ার কিছু টিপস, ফ্রিল্যান্সিং সাইট চিনবার উপায় ইত্যাদি। এ ছাড়া রয়েছে ফিল্যান্সিং করে বর্তমানে ভালো করা একঝাঁক সফলকারীর গল্প। এতে নিজেদের কাজের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ফ্রিল্যান্সাররা। অমর একুশে গ্রন্থমেলা ২০১৩-তে বইটি প্রকাশিত হয়েছে। ঘরে বসে বইটি পেতে: www.rokomari.com/book/61910। —রাহিতুল ইসলাম