আউটসোর্সিংয়ে এগিয়ে চলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অনেক মানুষই এখন ইন্টারনেটে বসে বিদেশের কাজ করে থাকেন। এই ব্যক্তিগত আউটসোর্সিংয়ে বাংলাদেশ অনেকখানি সফলতা পেয়েছে। আউটসোর্সিং কাজের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওডেস্কের মতে, ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের দিক থেকে ঢাকার অবস্থান বিশ্বে তিন নম্বরে। ডিসেম্বর মাসে প্রযুক্তি বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের প্রতিবেদনে প্রাতিষ্ঠানিকভাবে তথ্যপ্রযুক্তির আউটসোর্সিং করা শীর্ষ ৩০ দেশের তালিকায় উঠেছে বাংলাদেশ। যদিও প্রতিবেদনে বলা হয়েছে বড় নয়, ছোট মাপের আউটসোর্সিং কাজের জন্য বাংলাদেশ উপযুক্ত।