আখাউড়ায় ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়নে তথ্য সেবাকেন্দ্র চালু হয়েছে। গত বুধবার ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান কেন্দ্রটির উদ্বোধন করেন। এ সময়ে তিনি বলেন, এই ইউনিয়নের লোকজনকে তথ্যসেবার জন্য এখন থেকে আর শহরে যেতে হবে না। এই ইউনিয়ন পরিষদ থেকে দেশ-বিদেশে ই-মেইল, শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক পরীক্ষার ফল, ভর্তি, সরকারি-বেসরকারি চাকরির ফরম, ভিসা সঠিক কি না যাচাই, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন তথ্য সল্পমূল্যে পাবেন। তা ছাড়া এখানে বিভিন্ন দরখাস্ত কম্পোজ ও প্রিন্ট করতে পারা যাবে। মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আখাউড়া উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, পৌর মেয়র মো. নূরুল হক ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহমদ, অধ্যক্ষ আবদুল গাফফার খান, প্রেসক্লাবের সভাপতি মো. ইউসুফ সারোয়ারসহ অনেকে। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের একটি কক্ষে ওই সেবাকেন্দ্রটি স্থাপিত। সেবাকেন্দ্রটিতে একটি কম্পিউটার রয়েছে। যার মধ্যে ইন্টারনেট সংযোগ, স্ক্যানার, প্রিন্টার ও ওয়েবক্যাম সংযুক্ত আছে। —দুলাল ঘোষ, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি