আখাউড়ায় সিইসি পরিদর্শনে এডিবির পরামর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ চত্বরে প্রতিষ্ঠিত কমিউনিটি ই-সেন্টার (সিইসি) পরিদর্শন করেছেন এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরামর্শক লুরো লিভেস। এসময় তাঁর সঙ্গে ছিলেন রিলিফ ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক মো. নজরুল ইসলাম, আখাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমদসহ অনেকে। পরিদর্শনের সময় কেন্দ্রটিতে প্রায় ১৫ জন কম্পিউটার ব্যবহারকারী ছিলেন। গত বছরের আগস্ট মাসে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় ও এডিবির অর্থায়নে আখাউড়ায় এ কেন্দ্রটি চালু হয়। এতে স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার ও ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি পায়। নানাভাবে উপকৃত হন স্থানীয় সাংবাদিক, চাকরিপ্রার্থীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।পরিদর্শন শেষে লুরো লিভেস প্রথম আলোকে বলেন, ‘আমি ভারত, নেপাল ও ভুটান ঘুরে এসেছি। সেসব দেশেও এমন কেন্দ্র আছে। তবে বাংলাদেশের গ্রামে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ব্যবহার দেখে আমি মুগ্ধ।’ —দুলাল ঘোষ, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)