আগামী পাঁচ বছরে ২৬ লাখ অ্যাপনির্মাতার প্রয়োজন পড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীতে এখন প্রতি সেকেন্ডে ৪.৩ জন শিশু জন্মগ্রহণ করে এবং প্রতি সেকেন্ডে পৃথিবীতে ১৭টি অ্যান্ড্রয়েড ফোন সক্রিয়। এ থেকে অনুমান করা যায় অ্যান্ড্রয়েড ফোন কী দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। আগামী পাঁচ বছরে মোবাইল ফোন অ্যাপ্লিকেশন বা অ্যাপের চাহিদা মেটাতে পৃথিবীতে প্রায় ২৬ লাখ অ্যাপ নির্মাতার প্রয়োজন পড়বে।
গতকাল মঙ্গলবার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উদ্যোগে ‘জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপস প্রশিক্ষণ ও সৃজনশীল অ্যাপ উন্নয়ন’ কর্মসূচির আওতায় দিনাজপুরের হাজী মুহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা এ কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন হাজী মুহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম রুহুল আমীন। সভাপতিত্ব করেন কর্মসূচির পরিচালক জি ফকরুদ্দিন আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে কর্মসূচির বাস্তবায়ন সহযোগী ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খানসহ অনেকে বক্তৃতা করেন।
বাংলাদেশ সরকারের তথ্য ও সেবাগুলো মোবাইল অ্যাপের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় দেশের ১৭টি বিশ্ববিদ্যালয়ে এ রকম প্রশিক্ষণ চলছে।
বিজ্ঞপ্তি