আগামী বছর ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা হবে ১০০ কোটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের বর্তমানে ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৭০ কোটি। ২০১২ সালের মধ্যে এ সংখ্যা ১০০ কোটিতে পৌঁছতে পারে। এ বছরের প্রথম তিন মাসে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৫৮ কোটি ৫০ লাখ থেকে বেড়ে ৬৬ কোটি ৫০ লাখে দাঁড়িয়েছে। মাত্র তিন মাসে বেড়েছে আট কোটি। সমীক্ষা-সংক্রান্ত ওয়েবসাইট সোশ্যাল বেকার এ তথ্য জানিয়েছে।ব্রাজিল, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মেক্সিকো ও আর্জেন্টিনায় দ্রুত ফেসবুকে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। শুধু মে মাসেই ১৯ লাখ নতুন ব্যবহারকারী ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছে।গত বছরের জুলাইয়ে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটিতে পৌঁছে। তখন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলেছিলেন, ‘ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটিতে পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই। তবে এটা খুবই বিস্ময়কর হবে, যদি ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটিতে পৌঁছায়।’