আগামী বছরও যৌথ আয়োজনে ডিজিটাল ওয়ার্ল্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের মতো আগামী বছরও ডিজিটাল ওয়ার্ল্ড যৌথভাবে আয়োজন করবে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং সফটওয়্যার ব্যবসায় খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। ৯ থেকে ১২ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে এ আয়োজন।
ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ আয়োজনের প্রাথমিক কার্যক্রম হিসেবে রোববার আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও বেসিসের মধ্যে এক সমঝোতা চুক্তি হয়েছে। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিসিসির নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম ও বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল টি আহমেদ চুক্তিপত্রে সই করেন। —বিজ্ঞপ্তি