আগামী বছরে আসছে এফঅ্যান্ডডির স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরে এফঅ্যান্ডডি ব্র্যান্ডের তারহীন ব্লুটুথ প্রযুক্তির কয়েকটি মডেলের স্পিকার বাজারে আসছে। ২৩ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত এফঅ্যান্ডডির পরিবেশক সম্মেলনে নতুন পণ্যের ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশে ব্র্যান্ডটির পরিবেশক অ্যাপেক্স ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক সুজাউদ্দিন আহমদ, পরিচালক মিনহাজউদ্দিন আহমদসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালন বিভাগের প্রধান লুৎফর হায়দার বলেন, ‘দেশে এফঅ্যান্ডডি ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক, হেডফোন ও স্পিকারের চাহিদা বাড়ছে। তাই আগামী বছর ক্রেতাদের জন্য এফঅ্যান্ডডি ব্র্যান্ডের নতুন পণ্য বাজারে আনা হচ্ছে।’
অনুষ্ঠানে চীনের ফেন্ডা টেকনোলজিসের বিপণন ব্যবস্থাপক এলভিন ঝাও বলেন, এ দেশে প্রযুক্তির বাজার দ্রুত বাড়ছে। ক্রেতাসন্তুষ্টি বাড়ানোর জন্য চেষ্টা করছে এফঅ্যান্ডডি ব্র্যান্ডের পণ্য নির্মাতা ফেন্ডা।
নিজস্ব প্রতিবেদক