আগামী মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ৫ জুন শুরু হচ্ছে দুই দিনের প্রযুক্তি উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির (ডিইউআইটিএস) আয়োজনে দ্বিতীয় বারের মতো এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্বরে আয়োজিত এই উৎসবের এবারের প্রতিপাদ্য ‘নারী সহিংসতারোধে তথ্যপ্রযুক্তির ভূমিকা’। দুই দিনের উৎসবে থাকবে প্রকল্প প্রদর্শনী, অ্যাপস তৈরি, গেমিং জোন, প্রযুক্তিনির্ভর কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, ইন্টারনেট নিরাপত্তাবিষয়ক কর্মশালা, উদ্যোক্তা সেমিনারসহ নানা আয়োজন। সারা দেশের যেকোনো শিক্ষার্থী এই উৎসবে অংশ নিতে পারবেন। বিস্তারিত জানা যাবে www.duitsbd.org ঠিকানায়। —বিজ্ঞপ্তি