আগামী মাসে ঢাকায় ক্যারিয়ার মিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে ঢাকায় শুরু হতে যাচ্ছে ক্যারিয়ার মিট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। ‘সাউথ এশিয়ান ক্যারিয়ার মিট ২০১২ (এসএসিএম)’ শীর্ষক এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের হোলসেল টেলিকম ক্যারিয়ার প্রতিষ্ঠানসমূহ, সাব সি এবং টেরেস্ট্রিয়াল কেব্ল অপারেটররা, ডেটা সার্ভিস প্রোভাইডারস, কো-লোকেশন প্রোভাইডারস, অ্যাপ্লিকেশন অ্যান্ড সার্ভিস ডেভেলপরাস, হ্যান্ডসেট অ্যান্ড ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স সংগঠনসমূহের প্রতিনিধিরা অংশ নেবেন। উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের আয়োজনে আগামী ১৬ ও ১৭ নভেম্বর ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। উদ্যোক্তারা জানান, সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় দেড় শতাধিক অতিথি সম্মেলনে অংশ নেবেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ তাদের ব্যবসায়িক মতবিনিময়ের সঙ্গে সঙ্গে তাদের সর্বশেষ প্রযুক্তির প্রদর্শন করবে। সম্মেলনে থাকবে একাধিক সেমিনার ও কর্মশালা। বিস্তারিত: www.southasiancarriersmeet.com।—বিজ্ঞপ্তি