আগামী মাসে বেসিসের সফটএক্সপো ২০১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফিউচার ইন মোশন’ স্লোগানে আগামী ১ ফেব্রুয়ারি রাজধানীতে শুরু হবে বেসিস সফটএক্সপো মেলা। তথ্যপ্রযুক্তি প্রদর্শনীর এই মেলার আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিন ধরে চলবে এই মেলা। এবারের মেলা ১১তম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রযুক্তিপণ্য প্রদর্শনীর পাশাপাশি এতে ৩০টি অধিবেশন ও কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মুক্ত পেশাজীবীদের কাজের স্বীকৃতি হিসেবে এই মেলায় ‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড’ দেওয়া হবে। বিস্তারিত: www.softexpo.com.bd।
বিজ্ঞপ্তি