আগামীকাল ঢাকায় গুগলের ডেভফেস্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল শুক্রবার ঢাকার ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে (ডিআইইউ) গুগল ডেভেলপার্স ফেস্টিভ্যাল ডেভফেস্টের আয়োজন করা হয়েছে। গুগলের পৃষ্ঠপোষকতায় ডেভফেস্টের আয়োজক গুগল ডেভেলপার্স গ্রুপ (জিডিজি) বাংলা ও ডিআইইউ। দুটি পর্বে অনুষ্ঠিত এ কারিগরি উৎসবে ‘বাংলা কম্পিউটিং’ এবং ‘আমরাই বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। উৎসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবে।
উৎসবের উদ্বোধন করা হবে সকাল সাড়ে নয়টায়। দিনব্যাপী এই উৎসবে থাকবে বেশ কিছু কারিগরি পর্ব। কোডল্যাবে থাকবে ম্যাটেরিয়াল ডিজাইন, অ্যান্ড্রয়েড প্রোগ্রামিংয়ের প্রাথমিক ধারণা, অ্যাপ ডিজাইন, অ্যাপ হোস্টিং, প্রচারণা ইত্যাদি। এ ছাড়া হবে ডিজাইন স্প্রিন্ট, অ্যান্ড্রয়েডচালিত রোবট প্রদর্শনী, গুগল ম্যাপ ও গুগল অনুবাদে অবদান ইত্যাদি। বিস্তারিত: www.gdgbangla.com। বিজ্ঞপ্তি