আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে ল্যাপটপ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল থেকে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হচ্ছে ল্যাপটপ মেলা। ‘জ্বালো প্রযুক্তির আলো’ স্লোগানে শুরু হওয়া এই মেলা চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। দশমবারের মতো অনুষ্ঠিত এ মেলায় এইচপি, এসার, আসুস, ফুজিৎসু, ডেল, স্যামসাং, তোশিবাসহ প্রায় সব ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যাবে। মেলার আয়োজকেরা জানিয়েছেন, মেলায় দোয়েল ব্র্যান্ডের ল্যাপটপও পাওয়া যাবে। মেলা উপলক্ষে কিউবি প্রতিটি মডেমের সঙ্গে একটি জ্যাকেট উপহার দিবে। এ ছাড়া প্রিপেইড ও পোস্টপেইড মডেম পাওয়া যাবে বিশেষ ছাড়ে। এইচপি পার্সোন্যাল সিস্টেমস গ্রুপ বাংলাদেশের চ্যানেল মার্কেটিং ম্যানেজার প্রতাপ সাহা জানান, এইচপির নেটবুক ও ল্যাপটপ কিনলে পণ্যের সঙ্গে দেওয়া হবে স্ক্র্যাচকার্ড। এতে পুরস্কার হিসেবে পাওয়া যাবে এইচপি এলসিডি মনিটর, অল ইন ওয়ান পিসি, এইচপি মাউসসহ বিভিন্ন পুরস্কার। এ ছাড়া প্রতিটি পণ্যে এক থেকে দুই হাজার টাকা ছাড় পাওয়া যাবে বলে জানান তিনি।স্যামসাংয়ের মার্কেট কমিউনিকেশনস ব্যবস্থাপক মাহমুদ বি কাইয়ুম জানান, ল্যাপটপ মেলায় স্যামসাং নেটবুক ও ল্যাপটপ কিনলে নিশ্চিত পুরস্কার হিসেবে পাওয়া যাবে একটি পেনড্রাইভ। এ ছাড়া পণ্যের সঙ্গে দেওয়া স্ক্র্যাচকার্ডে পুরস্কার হিসেবে থাকছে স্যামসাংয়ের এলসিডি টেলিভিশন, প্রিন্টারসহ আরও অনেক উপহার। এ ছাড়া প্রতিটি পণ্যের সঙ্গে ৫০০ থেকে এক হাজার টাকা ছাড় দেওয়া হবে।মেলায় অন্যান্য ব্র্যান্ডের ল্যাপটপ কিনলেও পাওয়া যাবে নগদ মূল্যছাড় ও আকর্ষণীয় পুরস্কার। মেলার সব ধরনের তথ্য সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকে (www.facebook.com/QubeeLaptopFair) পাওয়া যাবে। পেজে অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১০ জন বিজয়ীকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। —মোছাব্বের হোসেন