আগামীকাল বিশ্ব আইপিভি-৬ দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল ৮ জুন সারা ইন্টারনেট প্রটোকলের ষষ্ঠ সংস্করণ নিয়ে একটি বিশেষ দিবস উদ্যাপন করা হবে। বিশ্ব আইপিভি৬ দিবস হিসেবে পরিচিত এই দিনে গুগল, ফেসবুক, ইয়াহুর মতো বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সব বিষয় বিষয়বস্তু (কনটেন্ট) আইপিভি৬-এ ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়। এই দিনের মূল উদ্দেশ্য হলো আইএসপি, হার্ডওয়্যার ও সফটওয়্যার কোম্পানিগুলো তাদের সার্ভিস ও পণ্যগুলোকে আইপিভি৬-এ নিয়ে আসতে উৎসাহিত করা। ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা শাখা এ দিবসের সঙ্গে একাত্মতা ঘোষণা করছে। যেকোনো তথ্য জানতে ঢাকা শাখার আহ্বায়ক সৈয়দ ফয়সাল হাসানের সঙ্গে যোগাযোগ করা যাবে। ই-মেইল- [email protected]। —বিজ্ঞপ্তি