আগুন নেভানো শব্দ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রোজেক্টস এজেন্সির (ডারপা) গবেষকেরা আগুন নেভাতে শব্দকে কাজে লাগানোর পদ্ধতি নিয়ে কাজ করছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।ডারপার বিশেষজ্ঞরা জানিয়েছেন, যুদ্ধজাহাজ, গাড়ি বা বিমানের ককপিটে আগুন লাগলে দমকলবাহিনীর পক্ষে পানি দিয়ে আগুন নেভানোর প্রচলিত পদ্ধতি ব্যবহার করে ঠিকমতো কাজ করা সম্ভব হয় না। আগুন নেভানোর নতুন পদ্ধতি হিসেবে পদার্থবিজ্ঞানের সূত্র পরীক্ষা করে দেখছেন তাঁরা।২০০৮ সালে ইনস্ট্যান্ট ফায়ার সাপরেশন (আইএফএস) কর্মসূচি চালু করেছিল ডারপা। শব্দ ব্যবহার করে আগুন নেভানোর পদ্ধতিতে পরীক্ষাগারে সফল হলেও প্রায়োগিক ক্ষেত্রে সফলতার বিষয়ে এখনো সংশয়ে রয়েছেন তাঁরা।গবেষকেরা জানিয়েছেন, পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, ধোঁয়া হচ্ছে শীতল প্লাজমা। পদার্থবিজ্ঞানের শব্দতরঙ্গ ব্যবহার করে ধোঁয়া বন্ধ করা সম্ভব। স্পিকার ব্যবহার করে নির্দিষ্ট শব্দতরঙ্গ সৃষ্টি করা যায়, যা আগুন নেভাতে সক্ষম।