আগুনে কলম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথায় বলে অসির চেয়ে মসি বড়। মসি বা কলমেও প্রতিবাদের আগুন ঝরানো যায়। কলম দিয়ে আগুন ঝরানো লেখায় অবশ্য বাস্তবের আগুন ঝরে না, কিন্তু এবারে যুক্তরাষ্ট্রের গবেষকেরা কলম গিয়ে সত্যি সত্যিই আগুন জ্বালানোর পদ্ধতি উদ্ভাবন করেছেন। এ কলমের নিব বা ক্যাপের সঙ্গে ঘষলে যে ফুলকি ছুটবে তা দিয়েই আগুন জ্বালানো যাবে। পদ্ধতিটি প্রতিকূল পরিবেশে টিকে থাকা এবং প্রয়োজনীয় তথ্য লিখে রাখার জন্য ব্যবহার করা যাবে। ‘ট্যাকটিকাল ফায়ার স্ট্রাইকার’ নামের এ কলম তৈরি করেছেন থিংকগিক নামের একটি প্রতিষ্ঠানের প্রকৌশলীরা। কলমটি তৈরিতে ব্যবহূত হয়েছে হাই-গ্রেড এয়ারক্র্যাফট অ্যালুমিনিয়াম। কলমটির দাম ৪৫ ডলার।অবশ্য অনেকেই এ ধরনের কলমের অপব্যবহারের আশঙ্কা প্রকাশ করেছেন।