আগে চাই অনলাইন নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইন নিরাপত্তা
অনলাইন নিরাপত্তা

ফেসবুক ও ইন্টারনেট নিরাপত্তা লেখক: জাবেদ মোর্শেদ দাম: ২০০ টাকা পৃষ্ঠা: ১১১, প্রকাশক: তাম্রলিপি, ঢাকা
যত দিন যাচ্ছে, বাড়ছে ইন্টারনেট ও ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা। এই ভার্চুয়াল মাধ্যমে থাকে ব্যবহারকারীর অনেক ব্যক্তিগত তথ্য। একটু গাফিলতি কিংবা ত্রুটির কারণে নিজের ব্যক্তিগত তথ্য ও ছবিসহ গুরুত্বপূর্ণ অনেক কিছুই নিরাপত্তাহীন হয়ে যেতে পারে। অনলাইনে নিরাপদ থাকা যায় এমন অনেক বিষয় নিয়ে এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে ফেসবুক ও ইন্টারনেট নিরাপত্তা বইটি। লিখেছেন জাবেদ মোর্শেদ।
এই বইয়ে রয়েছে বিভিন্ন বিষয়ভিত্তিক নিরাপত্তাপ্রযুক্তির কথা, এগুলোর ব্যবহার ও বৈশিষ্ট্যের বর্ণনা। উল্লেখযোগ্য নিরাপত্তার ঝুঁকি, কীভাবে বাড়াবেন ই-মেইল অ্যাকাউন্টের নিরাপত্তা, অনলাইনে নারী ও শিশুদের নিরাপত্তা, মেয়েদের নিরাপত্তা, সাইবার অপরাধ, ইন্টারনেট প্রতারণা এবং ভালো বা মন্দ ফ্রিল্যান্সিং সাইট, ওয়াইফাই জোন ব্যবহারে প্রয়োজনীয় সতর্কতা, ক্লাউড কম্পিউটিং ও মোবাইল নিরাপত্তা ইত্যাদি বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে বইটিতে। ওয়েবসাইট হ্যাক হলে করণীয়, ই-কমার্স সাইটের নিরাপত্তা, অনলাইন ব্যাংকিংয়ের ঝুঁকি ও ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় সতর্কতা, জুমলা সাইটের নিরাপত্তা, ডিজিটাল স্বাক্ষর: কী, কেন এবং কীভাবে, এটিএম কার্ডের নিরাপত্তা, নিরাপদ কোডিং অভ্যাসের মতো বিষয়গুলোও আলোচনা করেছেন লেখক। বইটি তথ্যপ্রযুক্তির নিরাপদ ব্যবহারে সহায়তা করবে।

—রাহিতুল ইসলাম