আগে মোবাইল পরে ডেস্কটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইল থেকে গুগলের হালনাগাদ অনুসন্ধান ফল দেখা যাবে। ছবি: গুগল
মোবাইল থেকে গুগলের হালনাগাদ অনুসন্ধান ফল দেখা যাবে। ছবি: গুগল

আপনি কি এখনো স্মার্টফোনের স্মার্ট যুগে আসেননি? গুগল কিন্তু আপনাকে হালনাগাদ সব অনুসন্ধানে ফলাফল (সার্চ রেজাল্ট) স্মার্টফোনে দেখাবে। ডেস্কটপের চেয়েও হালনাগাদ সব ফল দেখবেন মোবাইল ফোনে। অর্থাৎ ডেস্কটপ ও মোবাইলের সার্চ রেজাল্ট ভিন্ন হবে।
সার্চ ইঞ্জিন ল্যান্ড–বিষয়ক প্রতিবেদনে বলা হয়, শিগগিরই আলাদা একটি মোবাইল ইনডেক্স তৈরি করছে গুগল। এটি হবে হালানাগাদ ইনডেক্স। এর পাশাপাশি একটি আলাদা ডেস্কটপ ইনডেক্স চালু রাখবে গুগল। ২০১৫ সাল থেকে গুগল এই ধারণা নিয়ে কাজ করছে। সম্প্রতি মোবাইল ব্যবহারকারী বেড়ে যাওয়ায় গুগল মোবাইলকে অধিক গুরুত্ব দিতে শুরু করেছে।
তথ্যসূত্র : জিনিউজ