আঙুলের ঘষাতেই মুঠোফোন চার্জ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি পথে হঠাৎ মুঠোফোনের ব্যাটারির (তড়িৎকোষের) চার্জ শেষ হয়ে গেলে কিছুই করার থাকে না। এর সমাধান এনেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। তাঁদের দাবি, এমন একটি যন্ত্র তৈরি করা সম্ভব, যেখানে মুঠোফোনের টাচস্ক্রিনের ঘষায়ই বিদ্যুৎ তৈরি হবে এবং এর ব্যাটারি চার্জ করা যাবে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির জং লি ওয়াংয়ের নেতৃত্বে একদল গবেষক স্থির বিদ্যুৎ তৈরির একটি যন্ত্র তৈরি করেছেন। যন্ত্রে দুটি ধাতব পাত ব্যবহার করা হয়। পাত দুটি একসঙ্গে নেওয়া হলে বিদ্যুৎ তৈরি হয়। লি ওয়াং বলেন, তাঁদের গবেষণার ওপর ভিত্তি করে এমন যন্ত্র তৈরি সম্ভব, যেখানে স্মার্টফোনের স্ক্রিনে স্পর্শ করলেই সেখানে বিদ্যুৎ তৈরি হবে। ইয়াহু নিউজ।