আঙুলের ছাপ চিনবে সনির স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোনের স্ক্রিনে ফিংগার প্রিন্ট বা আঙুলের ছাপ দেওয়ার পর সেই ছাপ মিললে তবেই স্মার্টফোনটি চালু করা যাবে। সম্প্রতি জাপানি ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি এমন প্রযুক্তির স্মার্টফোন তৈরির জন্য যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিসে আবেদন করেছে। সনি ‘লাইট-ট্রান্সমিসিভ ডিসপ্লে’ নামে নতুন ডিসপ্লে তৈরির কাজ করছে। এ ডিসপ্লের সঙ্গে যুক্ত সেন্সর আঙুলের ছাপ শনাক্ত করতে সক্ষম হবে। জানিয়েছে বিবিসি। সনি জানিয়েছে, সেন্সরটি ডিসপ্লেতে আঙুল স্ক্যান করার জন্য একটি গ্রাফিকস দেখাবে, সেখানে আঙুল রাখলে তা স্মার্টফোন শনাক্ত করবে। অবশ্য ঠিক কবে নাগাদ ফিংগার প্রিন্ট প্রযুক্তি স্মার্টফোনের সঙ্গে জুড়ে দেবে সে বিষয়ে সনি এখনো কোনো তথ্য দেয়নি।স্মার্টফোনের ক্ষেত্রে ফিংগার প্রিন্ট লক পদ্ধতি একেবারে নতুন নয়। ২০১১ সালে মটোরোলা মোবিলিটির তৈরি ‘অ্যাট্রিক্স’ হ্যান্ডসেটের পেছনে স্ক্যানার জুড়ে দেওয়া হয়েছিল। তবে সনির এ পদ্ধতিটির বিশেষত্ব হচ্ছে সামনের ডিসপ্লেতে আঙুল রাখলে তা সহজে শনাক্ত করতে পারবে।নতুন এ পদ্ধতিটি মোবাইলের নিরাপত্তা হিসেবে ব্যবহূত পিন কোডের বিকল্প হতে পারে বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। ডিসপ্লের নিচে ক্যামেরা সেন্সর ব্যবহার করায় আঙুলের ছাপ ছাড়াও ভিডিও কনফারেন্সের জন্যও তা উপযোগী হবে।উল্লেখ্য, ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রে ডিসপ্লের কেন্দ্রে ক্যামেরা সেন্সর বসানোর প্রযুক্তির জন্য চার বছর আগে পেটেন্ট আবেদন করেছিল প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। তবে এ প্রযুক্তি এখনো কোনো ডিভাইসে যোগ করেনি প্রতিষ্ঠানটি।