আছাড় খেয়ে আই-জিনিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকেই এই বৃষ্টি এই রোদ। খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় তাই কাদাজলে একাকার। প্রকৃতি ও পরিবেশের এমন বৈরিতার মধ্যে যখন সেরা ৫০ ঘোষণা করা হলো, তখন অভিষেক মুখার্জি দৌড়ে মঞ্চে আসতে গিয়ে কাদায় পিছলে চিতপটাং! সঙ্গে সঙ্গে বিপুল করতালি। দর্শক এমন নির্মল বিনোদনকে সাধুবাদ জানানোর পাশাপাশি অভিষেককে পরামর্শ দিয়েছে এই বলে, ‘বাসায় গিয়ে জামাটা পাল্টে এসো।’ কিন্তু এমন পরামর্শ কানে তোলেনি অভিষেক। তা ছাড়া এই টানটান উত্তেজনাময় প্রতিযোগিতা রেখে কেইবা বাসায় যেতে চায়!শেষমেশ অভিষেকই কলাপাড়ার (পটুয়াখালী) আই-জিনিয়াস হয়।